সান্তাহারে চোলাইমদ সহ একজন গ্রেফতার | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
আদমদীঘির সান্তাহাররে চোলাই মদসহ ফরহাদ হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ গত বুধবার রাতে তাকে সান্তাহার মালগুদাম এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন সান্তাহা পশ্চিম লকু কলোনীর ছামছুদ্দিনের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, গত বুধবার গোপন সংবাদের ভিক্তিতে জিআরপি পুলিশ রাতে মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের হেফাজতে থাকা প্লাষ্টিক ব্যাগ তল্লাশি করে ১১ লিটার পরিমান চোলাই মদ উদ্ধার ও তাকে গ্রেফতার করে। পরদিন গ্রেফতারকৃত ফরহাদকে আদালতে প্রেরন করা হয়েছে।
