বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হার বেড়েছে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২২, ২০২২

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হার বেড়েছে | সময় সংবাদ

 

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হার বেড়েছে
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হার বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক:



বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যু বাড়লেও কমেছে নতুন রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ১২ লাখের নিচে।


রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৬৩ জন।


অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৮ হাজার ৯২৩ জনে।


একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩২ হাজার।



এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৬২৬ জনে।



Post Top Ad

Responsive Ads Here