![]() |
| ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ- ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদকঃ
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৭ম ধাপে সার্বিকভাবে ভালো হয়েছে।
সোমবার সন্ধ্যায় ইসির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অতিরিক্ত সচিব বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ইভিএমে ৭১ শতাংশ এবং ব্যালটে ৭৫ শতাংশ ভোট পড়েছে। ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটাররা কেন্দ্রের দিকে ঝুঁকেছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, এদিন ১৩৭টি ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাছাই করা হয়েছে। বিকাল সাড়ে ৫টায় ব্যালট পেপারের তথ্য অনুযায়ী, ভোট পড়েছে প্রায় ৭৫ শতাংশ। আর ইভিএম কমেছে ৬১ দশমিক ৫৩ শতাংশ। হিসাব শেষে প্রকৃত চিত্র পাওয়া যাবে।
অপর এক প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, অনিয়মের সঙ্গে জড়িত ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকেই সাময়িক সাসপেনশনে রয়েছেন। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

