কলাপাড়ায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের গণ-সংর্বধনা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারি ১৬, ২০২২

কলাপাড়ায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের গণ-সংর্বধনা অনুষ্ঠিত | সময় সংবাদ

কলাপাড়ায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের গণ-সংর্বধনা অনুষ্ঠিত | সময় সংবাদ
কলাপাড়ায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের গণ-সংর্বধনা অনুষ্ঠিত | সময় সংবাদ



কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের গণ সংর্বধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে টিয়াখালী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন জনগনের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান সুুজন মোল্লা ও মেম্বারদের গণ সংর্বধনা দেয়া হয়। এ উপলক্ষে টিয়াখালী ইউপি সদস্য ছোবাহান বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর কাউন্সিলর জাকি হোসেন জুঁকু খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গাজী আব্বাাস উদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা সৈয়দ রিমু মিরা, ইউপি সদস্য ইব্রাহীম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন ইউনিয়ন পরিষদ এর কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সচিব মো: জলিল তালুকদার। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাহমুদুল হাসান মুজন মোল্লা বলেন, আমি আপনাদের খাদেম হিসাবে পাশে থাকবো। টেকসই উন্নয়নের জন্য আপনাদের মতামত নিয়ে কাজ করবো। বাল্য বিয়ে রোধ, চাঁজাবাজি,সন্ত্রাস, মাদক নির্মূল করে ডিজিটায় ইউনিয়ন গড়ে তুলতে আপনাদের সহযোগীতা চাই। 



এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, গণ্যমান্যবাক্তীবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন দক্ষিন বাদুরতলী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ। 





Post Top Ad

Responsive Ads Here