বাঁশখালীতে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ | সময় সংবাদ |
বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার বিকাল ৩ টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী-পেকুয়া সীমান্ত ব্রীজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন, বড় মহেশখালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বড় কুলাল পাড়ার মোক্তার আহমেদ এর পুত্র মোঃ আবুল সামা (২৫)।
গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ কামাল উদ্দীন। সেই সাথে ওসি আরও বলেন, বাঁশখালী সীমানা ব্যবহার করে মাদক গুলো দেশে জুড়ে ছড়িয়ে পড়ছে। আমাদের বাঁশখালী থানার পুলিশ টিম সব সময় বাঁশখালী সর্ব দক্ষিণে সীমানা এলাকায় সব সময় চেকপোস্ট বসানো হয়েছে। এই চেকপোস্ট এর মাধ্যমে আমরা সব সময় মাদক দ্রবা পরিবহণকারী ও মাদকের সাথে যারা জড়িত আছে সবাইকে তল্লাশী করে মাদকদ্রব্য আইন মোতাবেক মামলা রুজু করে আদালতের কাছে হস্তান্তর করি।
