রাঙ্গামাটি জেলায় ৪৫ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২

রাঙ্গামাটি জেলায় ৪৫ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা | সময় সংবাদ

রাঙ্গামাটি জেলায় ৪৫ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর ১ কোটি টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসাবে রাঙ্গামাটি জেলা সদরসহ প্রতিটি উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

শনিবার (২৬ ফেব্রæয়ারী) সকাল থেকে রাঙ্গামাটি জেলায় ৪৫ হাজার টিকা প্রদানের লক্ষ্য মাত্রা নিয়ে সকলে এই কার্যক্রম ঘুরে দেখেন রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী ও রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। 


এ সময় রাঙ্গামাটি পৌর কাউন্সিল রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও রাঙ্গামাটি পৌরসভার স্বাস্থ্য কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 


রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে রাঙ্গামাটি পৌরসভার তত্বাবধানে সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। এসময় টিকাদান কেন্দ্রগুলোতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।


এদিকে, সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। তারা উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে সাড়িবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে করোনার টিকা নিচ্ছেন। কারণ ২৬ তারিখের পর আর গণটিকাদান কর্মসূচী থাকে না বলে জানানোর কারণে টিকা প্রত্যাশীরা করোনার টিকা নিতে টিকাদান কেন্দ্রগুলোতে ভীড় দেখা গেছে। 


উল্লেখ্য, আজ যে কেউ টিকা নিতে চাইলে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিংবা কোন নিবন্ধন ছাড়াই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে প্রথম ডোজ টিকা নিতে পাবেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। আর মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। এরপর তাদেরকে একটি টিকা কার্ড প্রদান করা হবে। এই কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। 






Post Top Ad

Responsive Ads Here