গন টিকা কার্যক্রম সফল করতে ভ্রাম্যমান বাউল গান ও ভ্রাম্যমাণ ভ্যাকসিন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২

গন টিকা কার্যক্রম সফল করতে ভ্রাম্যমান বাউল গান ও ভ্রাম্যমাণ ভ্যাকসিন | সময় সংবাদ

গন টিকা কার্যক্রম সফল করতে ভ্রাম্যমান বাউল গান ও ভ্রাম্যমাণ ভ্যাকসিন | সময় সংবাদ


কাউখালী প্রতিনিধি:

‘টিকা নিন, সুস্থ্য থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে গন টিকা কার্যক্রম সফল করতে ভ্রাম্যমান বাউল গান  ও ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্সে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অনুষ্ঠিত।


 আজ শনিবার সারা দেশেরে ন্যায় কাউখালীতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যাক্রম সফল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান বাউল গান গেয়ে জনসাধারণকে টিকা প্রদানে উৎসাহিত করেন। এছাড়া ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্সের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে টিকা প্রদান করেন।


 এই কাযক্রম সফল করার লক্ষ্যে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন উপজেলা বিভিন্নস্থানে সপ্তাহ ব্যাপী জনসাধারণকে গনটিকা নেয়ার জন্য লিফলেট, মাইকিং, পথসভা ও গনসচেতনতা সহ বিভিন্ন মাধ্যমের প্রচার করছেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান, গনটিকার কার্যক্রম উপজেলার ১৫টি কেন্দ্রে ৫হাজার টিকা দেয়া হবে। 


Post Top Ad

Responsive Ads Here