চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২২

চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু | সময় সংবাদ

চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু | সময় সংবাদ
 চরভদ্রাসনে গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু | সময় সংবাদ



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে আবদুল শিকদার ডাঙ্গী গ্রামের নওয়াব আলী শিকদার (৮২) নামে এক বৃদ্ধের গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে। 


রোববার সকাল ৯ টায় ওই বৃদ্ধ  আপন ভাই হালিম শিকদারের সাথে বাড়ীর পাশে রাস্তার উপর বসে গল্প করছিল। এ সময় রাস্তা ঘেষে প্রতিবেশী আলী শিকদারের বাড়ীর একটি চাম্বুল গাছ  কর্তনকালে গাছটি ঐ বৃদ্ধের ওপর চাপা পরে। গাছের নিচে চাপা পড়ে ওই বৃদ্ধ গুরুতর আহত হয় এবং তার ভাই দ্রুত সরে গিয়ে প্রাণে বেঁচে যায়। পড়ে মুমূর্ষ অবস্থায় আহত বৃদ্ধকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ননী গোপাল হালদার তাকে মৃত্যু ঘোষনা করেন।


নওয়াব আলী শিকদার (৮২) মৃত গণি শিকদারের ছেলে। গত কয়েকদিন আগে প্রতিবেশী আলী শিকদার বাড়ির একটি ভারী চাম্বুল গাছ পার্শ্ববতী বালিয়া ডাঙ্গী গ্রামের কাঠ ব্যবসায়ী জলিল মুন্সীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।আজ সকালে ক্রেতা ভারী গাছটির বড় বড় ডালের গোলা সহ ওই গাছটি গোড়ে থেকে কর্তন করেন। এতে কর্তনকৃত চাম্বুল গাছের ভারী ডালা সহ পাশের আরেকটি আম গাছের উপর পড়ার ফলে ওই আমগাছ গোড়া থেকে ভেঙে বৃদ্ধের কোমর বরাবর চাপা দেয়। পরে এলাকাবাসী ছুটে এসে গাছের নিচ থেকে বৃদ্ধকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।




Post Top Ad

Responsive Ads Here