পর্যটন শিল্পের বিকাশ ও ডলফিন রক্ষায় এ্যাওয়ার্ড পেলো কুয়াকাটার রুমান ইমতিয়াজ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২

পর্যটন শিল্পের বিকাশ ও ডলফিন রক্ষায় এ্যাওয়ার্ড পেলো কুয়াকাটার রুমান ইমতিয়াজ | সময় সংবাদ

পর্যটন শিল্পের বিকাশ ও ডলফিন রক্ষায় এ্যাওয়ার্ড পেলো কুয়াকাটার রুমান ইমতিয়াজ | সময় সংবাদ


কলাপাড়া(প্রতিনিধি)পটুয়াখালী:

কুয়াকাটায় পর্যটন বিকাশ ও ডলফিন রক্ষায়  বিশেষ ভূমিকা রাখায় - প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২, পেলেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার। ২৫ফেব্রুয়ারী শুক্রবার ইনিশিয়েটিভ ফর স্যোসাল চেঞ্জ (আইএসসি) ও  ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশ এ সম্মাননা প্রদান করেন। আইএসসির নির্বাহী পরিচালক অনিক আসাদ ও ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের সদস্যসচিব হোসেন সোহেলের উপস্থিততে এ সম্মাননা পদক তুলে দেয়া হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বরগুনা জেলার সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. মো: শাজহাজাহান, বরগুনা জেলা এনজিও উন্নয়ন ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্তরঞ্জন শীল, সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. সঞ্জিব দাস, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু এবং বরগুনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম টুকু, সুরঞ্জনা ইকো টুরিজম সেন্টার এন্ড রিসোর্টের উদ্যোক্তা এ্যাড. সোহেল হাফিজ প্রমূখ। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন শিল্পের বিকাশ ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় পুরস্কার প্রাপ্তদের ভূমিকা  অপরিসীম। নাগরিক জীবনে আমরা প্রকৃতিকে ভুলে গেছি। দিন দিন উজার হচ্ছে বনভূমি। এ ধরণের আনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা বাড়বে বলে মনে করি। 


এছাড়াও ৭১০ কিলোমিটার উপকূল ব্যাপি - প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২, দেয়া হয়েছে চট্টগ্রামের  রিতু পারভীন (পরিবেশ) ও বরগুনার মো: আরিফ হোসেনকে ( ইকো ট্যুরিজম)।


Post Top Ad

Responsive Ads Here