অবৈধ ভাবে বালু উত্তোলন কালে ৪টি বলগেট ও ড্রেজার মেশিন জব্দ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২২

অবৈধ ভাবে বালু উত্তোলন কালে ৪টি বলগেট ও ড্রেজার মেশিন জব্দ | সময় সংবাদ

অবৈধ ভাবে বালু উত্তোলন কালে ৪টি বলগেট ও ড্রেজার মেশিন জব্দ | সময় সংবাদ


দোয়ারাবাজার প্রতিনিধি: 

দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সুরমা নদীতে অবৈধভাবে বালুউত্তোল করায় ৪ বলগেট নৌকা একটি ড্রেজার মেশিন জব্দ করেছে দোয়ারা উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ ৪টিবলগেট নৌকাজব্দ করা হয়।


 উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের পাশে সুরমানদীতে প্রতিরাতে একটি চক্র ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে, এতে ভাঙ্গনের কবলে পরেছে নুরপুর গ্রাম সহ আশপাশ এলাকার কয়েকটি গ্রাম।চক্রটি প্রভাবশালী হওয়ায় ভয়ে এদের বিরোদ্ধে কথা বলতে পারছে না স্থানীয়রা।

 

এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল আহমদ জানান চক্রটি রাতের আঁধারে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর স্থানীয় গ্রামবাসীরা জানালে সে তথ্যের মাধ্যমে জানতে পেরে রাতেই অভিযান চালিয়ে বলগেট গুলো আটক করা হয়। বলগেট গুলো হলো নিয়ামত শুকরিয়া ৪.নূর-এ-রব২. রনি তানজিম নাজমিন ও নামছারা একটি বলগেটনৌকাসহ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।


এ বিষয়ে দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান চক্রটি অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আছে এর আগেও অভিযান চালিয়ে নৌকা জব্দ সহ সংশ্লিষ্টদের জেল জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে।অবৈধভাবে বালু মাটি উত্তোলনের সাথে বলগেড নৌকার উপড় আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান নদীতে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন কারিদের বিরোদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। 



Post Top Ad

Responsive Ads Here