বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি রিজাউল হক, সম্পাদক রাসেল আহম্মেদ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি রিজাউল হক, সম্পাদক রাসেল আহম্মেদ | সময় সংবাদ

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি রিজাউল হক, সম্পাদক রাসেল আহম্মেদ | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯ সদস্যবিশিষ্ট বোয়ালমারী প্রেসক্লাবের আঠারো জন সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। 


জানা যায়, চার বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে সভাপতি পদে রিজাউল হক (দৈনিক ইত্তেফাক) বারো ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোরবান আলী (সাপ্তাহিক বোয়ালমারী বার্তা) পেয়েছেন ছয় ভোট। তেরো ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল আহমেদ (আজকের পত্রিকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আমিনুল ইসলাম (সমকাল) পেয়েছেন চার ভোট।


প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এরশাদ সাগর (মানবজমিন)। নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন পনের ভোট পেয়ে মো. আনোয়ার হোসেন (দিনকাল), চৌদ্দ ভোট পেয়ে কামরুল সিকদার (ভোরের কাগজ) এবং তেরো ভোট পেয়ে নির্মল কুমার বিশ্বাস নয়ন (সম্পাদক, দৈনিক কালের বাণী, সাপ্তাহিক সময়ের ভাবনা, জনকণ্ঠ সংবাদদাতা) বিজয়ী হয়েছেন। 


উল্লেখ্য, কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এর আগে সহ-সভাপতি পদে এম এম নূর ইসলাম (কালের কন্ঠ), সহ সাধারণ সম্পাদক পদে খান মোস্তাফিজুর রহমান (আমাদের সময়), কোষাধ্যক্ষ পদে এ কে এম রেজাউল করিম (বাঙ্গালী সময়) এবং দপ্তর সম্পাদক পদে তৈয়বুর রহমান কিশোর (আমার সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

  

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান। 





Post Top Ad

Responsive Ads Here