মরণ ব্যাধি মাদক এ্যাম্পুলসহ তিনজন আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০১, ২০২২

মরণ ব্যাধি মাদক এ্যাম্পুলসহ তিনজন আটক | সময় সংবাদ

মরণ ব্যাধি মাদক এ্যাম্পুলসহ তিনজন আটক | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট:

জয়পুরহাটের আক্কেলপুর থানাপুলিশ অভিযান চালিয়ে মরণ ব্যাধি মাদকদ্রব্য ১৫ পিস এ্যাম্পলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 


পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলা গণিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে এ্যাম্পল সেবনরত অবস্থায় আলামতসহ তিনজনকে হাতে নাতে আটক করেছে।


আটককৃতরা হলেন কোলা গণিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আল আমিন হোসেন (২৫), আব্দুস সালামের ছেলে মাহফুজ আহমেদ বাধন (২৬) এবং আফজাল হোসেনের ছেলে আশরাফুল (২৪)। এসময় পুলিশ তাদের তল্লাশী চালিয়ে ১৫ পিস এ্যাম্পল উদ্ধার করে তাদের থানায় নেয়া হয়।


আক্কেলপুর থানার অফিসার (ওসি) মো. সাইদুর রহমান বলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার গভীর রাতে থানার অফিসারসহ সংঙ্গীয় ফোর্সরা গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মরণ ব্যাধি মাদকদ্রব্য এ্যাম্পলসহ তিনজন কে আটক করে। তিনি আরও বলেন,এঘটনায় শনিবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here