কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবসে নারীদের জন্য শৌচাগারের দাবি | সময় সংবাদ |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” - এ শ্লোগানকে সামনে রেখে বালিয়াতলি ইউনিয়নের নারী কমিটি, কিশোর-কিশোরী ক্লাব, যুব কমিটি, সিপিপি, ওয়ার্ড ও ইউপি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় নারী নেত্রীদের অংশগ্রহণে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন। বৃহস্পতিবার স্টেপ প্রজেক্ট প্রকল্পের আয়োজনে ইউপি সদস্য মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন।
এসময় বিদ্যালয়ের ৭ম-৯ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “দুর্যোগে শিশুর ভাবনা শীর্ষক” - চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করে অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সভা শেষে নারী নেত্রীরা “সাইক্লোন সেল্টারে নারীদের জন্য পৃথক ও নিরাপদ শৌচাগার নির্মাণে” - চেয়ারম্যানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান। প্রকল্পটি ইউরোপিয়ান কমিশন হিউম্যানিটারিয়ান অফিস ইকো-এর অর্থায়নে বাংলাদেশের দক্ষিণা লে সাইক্লোন আক্রান্ত অ লে পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণে সরকারের সংশ্লিষ্ঠ বিভাগ ও প্রতিষ্ঠানের সাথে কাজ করছে বলে জানা যায়।
কলাপাড়া উপজেলা স্টেপ প্রজেক্ট কর্মকর্তা মো: মনিরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় বালিয়াতলি ইউনিয়নের ২নং ওয়ার্ড নারী কমিটির সভানেত্রী সালমা বেগম বলেন - “সংকেত কি আগে জানতাম না। স্টেপ প্রকল্পের সভার মাধ্যমে জানতে পেরেছি। আমাদের আবাসন থেকে সাইক্লোন সেল্টার অনেক দূরে। যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় দুর্যোগের সংবাদ পাওয়ার পরেও অনেকে সেল্টারে যায় না। আশ্রয় কেন্দ্রে নারীদের জন্য পৃথক ও নিরাপদ টয়লেট না থাকায় নারীদের সমস্যায় পড়তে হয়। ৭নং ওয়ার্ডের নারী কমিটির সভাপতি খাদিজা বেগম বলেন - “দুর্যোগে নারীদের নিরাপত্তার ব্যাপারে পুরুষদের ইতিবাচক মন নিয়ে এগিয়ে আসতে হবে। দুর্যোগের আগে আগাম সাড়াদান নিয়ে এলাকার মানুষকে সচেতন করতে আমরা মিটিং করছি”।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের এ আলোচনা সভায় বক্তারা বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে আলোর ব্যবস্থা করা, নারীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা, অন্ত:সত্ত¡া নারী ও সন্তানকে বুকের দুধ খাওয়ান, এমন মায়েদের জন্য, আলাদা কক্ষের ব্যবস্থা করা, প্রতিবন্ধী নারী ও পুরুষের পরিবহনের জন্য বাহনের ব্যবস্থা করা, কিশোরীরা মাসিক ব্যবস্থাপনা নিয়ে লজ্জায় থাকে এ ব্যাপারে সেল্টারে ব্যবস্থাপনা নিশ্চিত করা, যৌন হয়রানির সম্মুখীন হতে হয় আশ্রয় নেওয়া নারী ও শিশুদের জন্য সেল্টার ব্যবস্থাপনা নিশ্চিত করা। এছাড়াও সভায় সুপারিশ করা হয় নতুন আশ্রয়কেন্দ্রগুলোতে নারীদের জন্য আলাদা কর্নার করা, দুর্যোগে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় সহযোগিতায় ইঞ্জিনচালিত নৌকা কিম্বা পরিবহনের ব্যবস্থা করা।
