বোয়ালমারীতে কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

বোয়ালমারীতে কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ | সময় সংবাদ

বোয়ালমারীতে কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী:

ফরিদপুরের বোয়ালমারীতে কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩র্মাচ) বিকাল ৫টায় উপজেলা চত্বরে বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার আয়োজনে ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিটের মধ্যে এই উৎসাহ উপকরণ বিতরণ করা হয়।


এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক ও স্কাউট সম্পাদক এস,এম, ওবায়দুর রহমান, আল হাসান মহিলা মাদ্রাসার সুপার এম এ কুদ্দুস প্রমুখ।



Post Top Ad

Responsive Ads Here