বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় কাউখালীতে র‌্যালি ও আলোচনা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় কাউখালীতে র‌্যালি ও আলোচনা | সময় সংবাদ

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় কাউখালীতে র‌্যালি ও আলোচনা | সময় সংবাদ


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।


পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন, অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ প্রমুখ। সভায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।


Post Top Ad

Responsive Ads Here