দোয়ারাবাজারে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত,স্বামী আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

দোয়ারাবাজারে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত,স্বামী আটক | সময় সংবাদ

দোয়ারাবাজারে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত,স্বামী আটক | সময় সংবাদ


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর পিটুনিতে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।নিহত রিনা বেগমের আত্মীয় স্বজনের তাৎক্ষণিক অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মান্নারগাও ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে ঘাতক  স্বামী আসকর আলী(৪৫)কে সুনামগঞ্জ সদর থানা পুলিশ আটক করেছে।


নিহত রিনা বেগম উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল  গ্রামের নওশাদ আলীর মেয়ে।


পুলিশসুত্রে যানাযায়,গত  শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় সাংসারিক বিষয় ( বাজার থেকে কিনে আনা পানের ভাগ বাটোয়ারা নিয়ে) গৃহবধূ রিনা বেগম তার   শ্বাশুড়ীর সাথে কথা কাটাকাটি করলে স্বামী  আসকর আলী (৪৫)এসে  রিনা বেগম কে গালমন্দ করে। তখন  রিনা বেগম তার স্বামীর সাথে খারাপ আচরণ করলে তার স্বামী রিনা বেগম কে পেটে লাথি সহ-সাধারণ মারধর করে। আহত অবস্থায় রিনা বেগমকে গত শনিবার (১২ মার্চ) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১ঃ০০ ঘটিকায় মৃত্যুবরন করে।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক স্বামী আসকর আলীকে সুনামগঞ্জ সদর থানা পুলিশ সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে আটক করেছে,মামলার প্রস্তুতি চলছে।


Post Top Ad

Responsive Ads Here