বোয়ালমারীতে জিআর মামলার আসামী ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

বোয়ালমারীতে জিআর মামলার আসামী ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার | সময় সংবাদ

 

বোয়ালমারীতে জিআর মামলার আসামী ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার | সময় সংবাদ

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী:

ফরিদপুরের বোয়ালমারীতে জিআর মামলার এক আসামীকে ৪০ পিস ইয়াবাসহ সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম শাহিন খাঁন (৪০)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের সালাম খাঁনের ছেলে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে সোমবার রাতে মামলা করেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় করা মামলায় শাহিন খাঁনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  


মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার এক দল পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রামে অহিদ খানের বসতঘরে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আসা শাহিন খাঁন দৌড়ে পালানোর চেষ্টা করে।


পুলিশ শাহিনকে আটক করে তল্লাশি করলে শাহিনের বুক পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করেন। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে শাহিন খাঁনের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, শাহিন খাঁনের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (ক) ধারায় ২০১৪ সালে করা একটি মামলার এজাহার নামীয় আসামী। 




Post Top Ad

Responsive Ads Here