| চারঘাটে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ | সময় সংবাদ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
রাজশাহী চারঘাটে বাংলাদেশ জাতিয়তাবাদি দল (বিএনপি) বিক্ষোভ সমাবেশ করেছে। চলামান খাদ্য দ্রব্য মূল্যে বৃদ্ধি হ্রাস এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশ্বার্থ মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি আবু সাঈদ চাঁদ।
শনিবার বিকালে চারঘাট পৌর দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চারঘাট পল্লি বিদ্যুৎ মোড় হতে উপজেলার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। ওই সময় জেলা বিএনপি সভাপতি আবু সাঈদ চাঁদ বলেন, লাগামহিন দ্রব্য মূল্যে রাজশাহীসহ এদেশের মানুষ উৎবিগন্ন। ক্রমশয় খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে যা, সাধারনের ক্রয় সীমার বাহিরে। পরে তিনি সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশ্বার্থ মুক্তির দাবি জানান। ওই সময় চারঘাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকরিুল ইসলাম বিকুলসহ চারঘাট উপজেলা ও পৌর বএনপির বিভিন্ন নেতা কমীরা উপস্থিত ছিলেন।
