আদমদীঘিতে জাতীয় বীমা দিবস পালিত | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
“বীমায় সুরক্ষিত থাকলে,এগিয়ে যাব সবাই মিলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ উপজেলা সদরের র্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, বীমা অফিসের প্রতিনিধি গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, মোতাহার হোসেন, জাফরান হোসেন রিফাদ প্রমূখ। শেষে শ্রেষ্ঠ বীমাকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
