পাহাড়ে একটি মহল সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করছে -দীপংকর তালুকদার এমপি
কাপ্তাইয়ের বারঘোনীয়া তঞ্চঙ্গ্যা পাড়ায় খাল খননের ভিত্তিপ্রস্তর স্থাপন | সময় সংবাদ
মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি প্রতিনিধি:
পাহাড়ে একটি মহল সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, যারা পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে এ সমস্ত খুনি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐক্যবন্ধ হওয়ার আহবান জানান তিনি।
মঙ্গলবার (১মার্চ) সকালে কাপ্তাই বারঘোনীয়া তঞ্চঙ্গ্যা পাড়ায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন শেষে রাঙ্গামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ শফি’র সভাপতিত্বে আলোচনা সভায় চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই আওয়ামীলীগ সভাপতি অংসুইসাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন।
উদ্বোধনের অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য সাখাওয়াত হোসেন রুবেলসহ আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর অর্থায়নে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশম বাগান তনচংগ্যা পাড়া হতে একই ইউনিয়ন এর কয়লার ডিপু কর্ণফুলী নদীর মুখ পর্যন্ত প্রায় ৪কিঃ মিঃ ছড়ার উপর ১কোটি ৭৪লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।
