শেরপুরের শ্রীবর্দি উপজেলায় ১ জন খুন,আটক ৩ জন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২৫, ২০২২

শেরপুরের শ্রীবর্দি উপজেলায় ১ জন খুন,আটক ৩ জন | সময় সংবাদ

শেরপুরের শ্রীবর্দি উপজেলায় ১ জন খুন,আটক ৩ জন | সময় সংবাদ


শেরপুর প্রতিনিধি :

 বুধবার (২৩ মার্চ) রাতে শ্রীবর্দী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম হালুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেখবর হালুয়াহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। জানা যায়  পুর্ব শত্রুতার জের ধরে শেখবর আলী (৪৫) নামে একজনকে খুন করা হয়েছে। এবং বেশ কয়েকজন আহত হয়েছে।


আহতরা হলো- হালুয়াহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহফুজ (৩০) ও একই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সরাফত আলী (৭০)। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।


জানা গেছে, দীর্ঘদিন ধরে হালুয়াহাটি গ্রামের জজ মিয়া, জিকু মিয়াদের সাথে শেখবরদের বিরোধ চলে আসছিল।  বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে জজ মিয়া, জিকু মিয়াসহ অনেকেই শেখবরদের উপর হামলা করে। হামলায় ঘটনাস্থলেই শেখবর নিহত হয়। এ ঘটনায় মাহফুজ ও সরাফত আলী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সরাফত আলীর অবস্থায় খুবই আশংকাজনক। সরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।


শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুস সোবহান আল সাঈদ বলেন শেখবর হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আহত সরাফত আলীর অবস্থা খুবই আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক তিন জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Post Top Ad

Responsive Ads Here