দোয়ারাবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২

দোয়ারাবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ

দোয়ারাবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা-এই প্রতিপ্রাদ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দোয়ারাবাজার থানা সংলগ্ন মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পরে মহড়া শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।


বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ ফয়সাল আহমদ চৌধুরী, ফিল্ড লিডার মোঃ নুরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে বক্তারা দুর্যোগ প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করেন।এছাড়াও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।     





Post Top Ad

Responsive Ads Here