বড়াইগ্রামে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অধ্যক্ষকে গ্রেপ্তার | সময় সংবাদ |
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের ৭ শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষ হযরত আলী (৬০)কে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার মধ্যরাতে নাটোরের লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রেপ্তারকৃত হযরত আলী বড়াইগ্রামের দাসগ্রাম এলাকার মৃত মারফত আলীর ছেলে।
র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ গত ১৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠায়। ছাত্রীটি আসার পর ফাঁকা মাদরাসায় অধ্যক্ষ নিজ অফিসে ডেকে আনে। এসময় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন। এ বিষয়ে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র্যাব। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করা হয়।
