বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের চাপায় প্রাণ গেলো পথচারীর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের চাপায় প্রাণ গেলো পথচারীর | সময় সংবাদ

বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের চাপায় প্রাণ গেলো পথচারীর | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় বেপরোয়া গতির হিমালয় এক্সপ্রেস নামক বাসের যাত্রী প্রাণ গেলো এক পথচারীর।


নিহত নারীর নাম সাবিহা (৫০)। তিনি বেগমগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের সেকান্তর উকিলের বাড়ির মৃত আবদুস সাত্তারের স্ত্রী।


মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবদীন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাবেহা বেলা সাড়ে ১১টার দিকে জয়নাল আবদীন স্কুলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় ফেনী থেকে ছেড়ে আসা মাইজদীগামী যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস সাবিহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


Post Top Ad

Responsive Ads Here