সৈয়দ জাকির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২

সৈয়দ জাকির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক | সময় সংবাদ

সৈয়দ জাকির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক | সময় সংবাদ


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: 

 কলাপাড়ার কৃতিসন্তান সৈয়দ জাকির হোসেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। ছোট বেলা থেকেই আওয়ামীলীগ পরিবারে বেড়ে উঠেছে সে। তার জন্ম উপজেলার টিয়াখালী ইউনিয়নে বাদুরতলী গ্রামে। সৈয়দ মোফাজ্জেল হোসেনের মেঝো ছেলে। 


রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ায় সৈয়দ জাকির কিশোর থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়ে। এ সুবাদে উপজেলা ছাত্রলীগের অহব্বায়ক কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। এরপর উপজেলা যুবলীগের সাথে সম্পৃক্ত হয়, সেখানেও তিনি উপজেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্বে রয়েছেন। সর্বশেষ ৮মার্চ মঙ্গলবার পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের একটি কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। এতে অলিউজ্জামান রাসেলকে সভাপতি ও  সৈয়দ জাকির হোসনকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পরপরই এই নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানান তার শুভাকাঙ্খীসহ অনেকেই।


Post Top Ad

Responsive Ads Here