জাকস ফাউন্ডেশনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২

জাকস ফাউন্ডেশনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত | সময় সংবাদ

জাকস ফাউন্ডেশনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে জাকস ফাউন্ডেশনের"সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের আওতায়"বিশেষ চক্ষু ক্যাম্পে সারাদেশব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


গত মঙ্গলবার (৮ ই মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে জাকস সমৃদ্ধি কেন্দ্রে বড় মানিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ফাউন্ডেশন এর সাবেক সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে,সারাদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পে চোখের ছানি অপারেশন কর্মসূচির শুভ উদ্বোধন করেন,আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন।


উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জাকস ফাউন্ডেশন এর সিনিয়র সহকারি পরিচালক মো.খোরশেদ আলম, সহকারী পরিচালক রুহুল আমিন,সমন্বয়কারী গংগেস চন্দ্র রায়সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


পরে জাকস ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় সারাদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পে চোখের ছানি অপারেশন কর্মসূচিতে আয়মারসুলপুর ইউনিয়নের  তিন শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ চক্ষু পরীক্ষা করেন। জাকস ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধায়নে সারাদেশব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য খঞ্জনপুর মিশন হাসপাতালের টিম "পিকেএসএফ"এর সহায়তায় কাজ করেন।



Post Top Ad

Responsive Ads Here