স্বেচ্ছাসেবায় ৬ বছরে পা রাখলো 'হৃদয়ে আলফাডাঙ্গা' | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ০২, ২০২২

স্বেচ্ছাসেবায় ৬ বছরে পা রাখলো 'হৃদয়ে আলফাডাঙ্গা' | সময় সংবাদ

স্বেচ্ছাসেবায় ৬ বছরে পা রাখলো 'হৃদয়ে আলফাডাঙ্গা' | সময় সংবাদ


আলফাডাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন 'হৃদয়ে আলফাডাঙ্গা' এর ৫ম বর্ষপূর্তি আজ। ২০১৭ সালের ২ এপ্রিল এই দিনে উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ যুবকদের নিয়ে গঠিত হয় এই স্বেচ্ছাসেবী সংগঠন।


প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে।


সংগঠনের দায়িত্বশীলরা জানান, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, পাঠাগারে বই বিতরণ, রোজাদারদের মাঝে ইফতার, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি গ্রহণ করেন।


সংগঠনটির ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠান সাড়ম্বরে পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা।


তারা জানান, শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হবে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হবে। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


সভায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মনিরুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. নাজমুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নিবেন।


এদিকে বিকাল ৫টায় ঢাকাতেও সংগঠনটির ঢাকাস্থ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here