কালাইয়ে মাদার তেরেসা গীর্জাতে মূর্তি ভাংচুর একজন আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ০৪, ২০২২

কালাইয়ে মাদার তেরেসা গীর্জাতে মূর্তি ভাংচুর একজন আটক | সময় সংবাদ

কালাইয়ে মাদার তেরেসা গীর্জাতে মূর্তি ভাংচুর একজন আটক | সময় সংবাদ


নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে খ্রীষ্ট্রানদের উপাসনালয় গীর্জাতে রাখা তিনটি মূর্তি ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল ইসলাম(১৮)নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


সোমবার(০৪ এপ্রিল) ভোরে কালাই উপজেলার হাটশেখা আদর্শ গ্রামে অবস্থিত মাদার তেরেসা নামক গীর্জায় এ মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। আটককৃত যুবক জান্নাতুল ইসলাম কালাই পৌরসভার মূলগ্রাম পূর্বপাড়া মহল্লার জাহিদুল ইসলামের ছেলে। 


মূর্তি ভাংচুরের ঘটনার বিষয়টি জানতে পেড়ে ঘটনাস্থল পরিদর্শন করেন,জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ"লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, কালাই থানার অফিসার ইনচার্জ(ওসি)এস.এম মুঈনদ্দীন,কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা প্রমুখ।



Post Top Ad

Responsive Ads Here