শেরপুরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৫, ২০২২

শেরপুরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার | সময় সংবাদ

শেরপুরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার | সময় সংবাদ


আল আমিন, জেলা প্রতিনিধি শেরপুর:

শেরপুরে অপহরণের ১১ দিন পর সেই কিশোরী স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। ৪ এপ্রিল সোমবার মধ্যরাতে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঞা মো. জোবায়ের খালিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার ধলা ইউনিয়নের ধলা গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।


মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে দুপুরে আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দিতে সে প্রধান আসামি মমিনসহ কয়েকজন মিলে তাকে অপহরণের কথা জানিয়েছে।


উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত শেষে মাকে নিয়ে ফেরার পথে অপহরণ হয় পার্শ্ববর্তী দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। ওই ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মমিন মিয়া (২৬) কে প্রধান আসামি করে স্থানীয় শামীম মিয়া (২৫), জুবাইদুল (৩২), রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া গ্রামে শাকিল মিয়া (২০)সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২ এপ্রিল শনিবার স্বপন নামে এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।




Post Top Ad

Responsive Ads Here