র‍্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৬, ২০২২

র‍্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক | সময় সংবাদ

র‍্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

র‍্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম এর নেতৃত্বে দিনাজপুর জেলার (বাংলা হিলি) হাকিমপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ মো.মশিকুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা।


বুধবার (০৬ এপ্রিল) দুপুরে (বাংলা হিলি) হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামের আমতলী নামক স্থানে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।


আটককৃত মাদক ব্যবসায়ী মো. মশিকুল ইসলাম হাকিমপুর উপজেলার নওদাপাড়া এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।


আটককের বিষয়টি নিশ্চিত জয়পুরহাট র‍্যাব-৫ এর  ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা জানান,র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ভারত থেকে অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।


তিনি আরও জানান, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে। 




Post Top Ad

Responsive Ads Here