শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৩, ২০২২

শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু | সময় সংবাদ

শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু | সময় সংবাদ


আল আমিন,শেরপুর প্রতিনিধি:

বর্ষাকাল না আসতেই শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে পুকুরের পানিতে ডুবে জিমিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেলে শ্রীবরদী উপজেলার ভটপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জিমিয়া ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।


নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খেলা করছিল জিমিয়া। এসময় বাড়ির সবার অগোচরে খেলার ছলে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন জিমিয়াকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে মৃত অবস্থার জিমিয়ার মৃতদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পানি থেকে উদ্ধার করলেও জিমিয়াকে আর বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় জিমিয়ার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here