![]() |
| দোহালিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে |
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুমানগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
মঙ্গলবার বিকেলে দোহালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিম, ইউপি সদস্য আলীহুসেন, সিরাজ উদ্দিন,শফিকুর রহমান,ছবদিল আলম,মহিলা সদস্য মিরা রানী নাথ,মোহন মালা,রংফুল বেগম প্রমুখ।

