স্বাস্থ্য সুরক্ষায় কেন খাবেন চিয়া সিডস | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২৪, ২০২২

স্বাস্থ্য সুরক্ষায় কেন খাবেন চিয়া সিডস | সময় সংবাদ

  

স্বাস্থ্য সুরক্ষায়  কেন খাবেন চিয়া সিডস | সময় সংবাদ
স্বাস্থ্য সুরক্ষায় কেন খাবেন চিয়া সিডস | সময় সংবাদ


নিজস্ব প্রতিবেদক:



 চিয়া সিডস বা চিয়া বীজ হচ্ছে সালভিয়া হিস্পানিকা নামক মিনট প্রজাতির উদ্ভিদের বীজ। চিয়া সিডস মুলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জন্মায়। প্রাচীন অ্যাজটেক জাতির খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত বলে বিশেষজ্ঞরা দাবি করে থাকে। 


চিয়া বীজের পুষ্টিগুন


পৃথিবীর পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়া সিড অন্যতম। 


এতে রয়েছে ওমেগা-৩, ফাইবার, ম্যাংগানিজ, ফসফরাস, প্রোটিন, ফ্যাট, কার্বো হাইড্রেট। পাশাপাশি এতে রয়েছে, ভিটামিন বি, থায়ামিন, নিয়াসিন আয়রন, দস্তা, ক্যাফিক এসিড, ম্যাগনেসিয়াম।


চিয়া বীজ খাওয়ার উপকারিতা



বিশেষজ্ঞদের মতে প্রতি ২৮ গ্রাম চিয়া সিডে রয়েছে ১১ গ্রাম ফাইবার, ৪ গ্রাম প্রোটিন, ফ্যাট ৯ গ্রাম (যার ৫ গ্রাম ওমেগা ৩)। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস,, জিঙ্ক, ভিটামিন-বি, পটাশিয়াম, ভিটামিন বি-১, ভিটামিন বি-২। চলুন এ পর্যায়ে চিয়া সিডস বা বীজ খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-


১) প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট

চিয়া সিডস এ রয়েছে প্রচুর পরিমান অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। যদিও অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে গবেষকদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে।



২) প্রোটিন চাহিদা পূরণ

এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন। যা আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। আমরা সাধারণত মাছ মাংস থেকে প্রোটিন আহরন করে থাকি। আজকাল বাজারে ভেজাল পন্যের ছড়াছড়ি। আপনার শরীরের প্রোটিনের চাহিদা মেটাতে চিয়া হতে পারে একটি দারুন সমাধান। প্রতি ২৮ গ্রাম পরিমান চিয়া সিডে প্রায় ৪ গ্রাম প্রোটিন পাওয়া যায়।



৩) হাড়ের সুস্থতা

হাড়ের সুস্থতার জন্য প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত ক্যালসিয়ামও প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে প্রোটিনের পাশাপাশি চিয়া সিডস এ রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস যা হাড়ের সুস্থতা নিশ্চিতে সাহায্য করে।



৪) ফ্যাটি অ্যাসিডের উৎস

গবেষকরা দাবি করেন চিয়া সিডস এ স্যালমন মাছের চেয়েও বেশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা আপনার হার্ট সুস্থ রাখতে সহায়তা করে।



৫) ওজন কমাতে সাহায্য করে

প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার। ফাইবার প্রচুর পরিমান পানি শোষণ করে। এতে আপনার পেট ভরা ভরা মনে হবে। আর এই কারনের আপনার ক্ষুদা কম মনে হবে। বা অল্প খেলেই পেট ভরে গেছে বলে মনে হয়। যা আপনাকে কম ক্যালরি গ্রহনে তথা ওজন কমাতে সাহায্য করবে।



চিয়া সিডস খাওয়া নিয়ম

এক গ্লাস পানিতে এক থেকে দুই চামুচ চিয়া সিড দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন । তারপর দুই চামুচ

পরিমাণ লেবুর রস ও আদার রস মিশিয়ে খালি পেটে

খাওয়ার ৩০ মিনিট পূর্বে পান করুন।



Post Top Ad

Responsive Ads Here