হাঁসের খোঁয়াড়ে আটকা পড়ল ১২ ফুট লম্বা অজগর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০১, ২০২২

হাঁসের খোঁয়াড়ে আটকা পড়ল ১২ ফুট লম্বা অজগর | সময় সংবাদ

 

"হাঁসের খোঁয়াড়ে আটকা পড়ল ১২ ফুট লম্বা অজগর | সময় সংবাদ"

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি


বাগেরহাটের শরণখোলায় হাঁসের খোঁয়াড় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে ঐ উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন সিপিজির (কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ) সদস্যরা। পরবর্তীতে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।


বাড়ির মালিক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাক শুনে খোঁয়াড়ের মুখ খুলে দেখতে পাই একটি অজগর শুয়ে আছে। পরবর্তীতে সিপিজির সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করেন। আমাদের তিনটি রাজহাঁস ও একটি পাতি হাঁস খেয়ে ফেলেছে অজগরটি।


পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি।




Post Top Ad

Responsive Ads Here