চাঁদপুরে ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ৩০, ২০২২

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত | সময় সংবাদ

"চাঁদপুরে ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত | সময় সংবাদ'


চাঁদপুর প্রতিনিধি 


চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)। এদের মধ্যে আহত রিকশার চালক খোরশেদ শেখ (৬৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 



 

চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ জানান, একটি রিকশা করে তিন যাত্রী চাঁদপুরের দিকে আসছিল। আর বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক আসার পথে সংঘর্ষ হয়। এতে রিকশার তিন যাত্রীই প্রাণ হারায়। তবে রিকশা চালক খোরশেদ শেখ আহত হয়ে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ উপজেলা থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here