
"সালথায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ | সময় সংবাদ"
সালথা( ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে 'দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প'র আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে৷
উপজেলা মৎস কর্মকর্তা রাজীব রায়ের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বুধবার (২৮ জুলাই)বিকাল ৫ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা অাকতার। এসময় অারো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুর রহমান,মাঠ সহায়ক কর্মী অাজিম সরদার প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলার ৮টি ইউনিয়নের ৪০ জন সুফলভোগী নিবন্ধিত জেলেদের মাঝে প্রায় ৫ লাখ টাকা দামের ৮টি নেট জাল বিতরণ করা হয়।
উল্লেখ্য, এই ৮টি ইউনিয়ন থেকে নির্বাচিত জেলেদের জীবনমান উন্নয়নের জন্য ৫জন করে দল গঠন করে তাদের মাঝে বিণামূল্যে ৮টি মাছ অপহরণকারী বৈধ নেট জাল বিতরণ করা হয়।
