বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ছেই | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১৩, ২০২২

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ছেই | সময় সংবাদ

 

"বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ছেই | সময় সংবাদ"

আন্তর্জাতিক ডেস্ক 


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১ হাজার ৪২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় তিনশ। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬৩ লাখ ৭৬ হাজার ৪৩৬ জনে পৌঁছেছে।


একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২২ হাজার ৭৯৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে আড়াই লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৬ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।



 

করোনাভাইরাসের শুরু থেকেই আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালে এসব তথ্য পাওয়া গেছে।


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬ জন এবং মারা গেছেন ১২৬ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৯৪৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫০ হাজার ৩০৫ জন মারা গেছেন।


অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৭৭১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৫ হাজার ২৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৪ হাজার ১৬৬ জনের।


যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ২৫১ জন। প্রাণঘাতী এই ভাইরাসটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৬ লাখ ৮১ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৬ হাজার ৬১০ জন মারা গেছেন।


ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ১৫৭ জন। তাইওয়ানে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২৯৭ জন। 


রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৩১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৬৯ জনের। একইসময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮০৫ জন এবং মারা গেছেন ৫৩ জন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ৫৮ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ২৩ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ১৮ জন।


চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 




Post Top Ad

Responsive Ads Here