আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব: রাজ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব: রাজ | সময় সংবাদ

 

"আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব: রাজ | সময় সংবাদ"

বিনোদন ডেস্ক


ঢালিউডের তারকা দম্পতি জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ। সন্তান জন্মের পর তারা এখন বেশ উচ্ছ্বসিত। তারা একমাত্র সন্তানের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। ইতোমধ্যে সন্তানের আকিকাও সম্পন্ন করেছেন তারা।

এদিকে পরীমনিকে বিয়ের পর থেকে শরিফুল রাজকে অভিনেতা কিংবা চিত্রনায়ক ছাড়া পরিচয় করানো হতো পরীমনির স্বামী হিসেবে। বিষয়টি কখনো এই চিত্রনায়ক নিজে ফেস করেছেন কিনা, জানতে চাইলে রাজ বলেন, অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি।



রাজ বলেন, সবাই বোধ হয় এই প্রশ্নই করে আমাকে। কিন্তু আমি জানি না এই প্রশ্ন কেন করা হয়। পরীমনির স্বামীকে তো পরীমনির স্বামীই বলবে। আমি তো তার হাজবেন্ড। এটা খুবই নরমাল ইস্যু। এটাকে প্রায়োরিটি দিয়ে আলাদা করে ফোকাস করার তো কিছু নেই। হ্যাঁ, এটা আমার আইডেনটিটি। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে পরীমনির স্বামী, এটা তো খুব প্রাউডের ব্যাপার। এটাকে ডিনাই করার তো কোনো সুযোগই নেই।


তিনি আরও বলেন, এটাকে কেন সবাই একদম নির্দিষ্ট করে প্রশ্ন করে আমি জানি না। যারা এই প্রশ্ন করেন তাদের বলতে চাই, আমি পরীমনির স্বামী। তার জন্য সত্যিই গর্বিত আমি। অভিনেতা হিসেবে যেমন আইডেন্টিটি শরিফুল রাজ, শরিফুল রাজের এটাও আইডেন্টিটি যে পরীমনির স্বামী।


গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। সবশেষ গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা-বাবা হন এই তারকা দম্পতি।




Post Top Ad

Responsive Ads Here