রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

মানুষের জীবনে পরিস্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত হাত ধোয়ার বিকল্প কিছুই নেই বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।


 তিনি বলেন, সরকারের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পাহাড়ের দূর্গম এলাকায় ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌছে যায় তার জন্য বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।


মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে, রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন. রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সভাপতি নুরুল আবছার প্রমূখ।


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী আরো বলেন, প্রতি বছর এ দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহার এবং পানিবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা। তিনি আরও বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। এজন্য সবাইকে ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।


আলোচনা সভার আগে শহরের হ্যাপীড় মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।



Post Top Ad

Responsive Ads Here