![]() |
| অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা | সময় সংবাদ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
রাজশাহী মেডিকিলে কলেজ (রামেক) হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার রাত ১১টার দিকে কর্মবিরতি করে হাসপাতালের সামনে অবস্থান নেয় ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ধর্মঘটের ডাক দিয়ে একযোগে হাসপাতাল ত্যাগ করেন। রাত ১২টার দিকে হাসপাতাল ত্যাগ করার আগে সাংবাদিকদের সামনে ধর্মঘটের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরাম হোসেন।
প্রায় ৪৫ মিনিট হাসপাতালে থাকলেও শাহরিয়ারকে কোন চিকিৎসা দেয়া হয়নি বলে অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালিয়ে দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালের আনসার সদস্য ও ইন্টার্ন চিকিৎসকদের সাথে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ রাবি শিক্ষার্থী আহত হন। চিকিৎসায় অবহেলা ও শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের শাস্তি এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থার দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নেয় রাবি শিক্ষার্থীরা। এ সময় তাদেও ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ করে। রাত ২টার দিকে তদন্ত কমিটি গঠন ও দোষিদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বসে হাসপাতাল ত্যাগ করেন রাবি শিক্ষার্থীরা।
প্রসঙ্গত বিষয়ে, রামেক হাসপাতালের পরিচালক বিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাঁদের নিরাপত্তা দিতে হবে। ইন্টার্ন চিকিৎসকেরা নিরাপত্তাহীনতার কথা বলে রাত ১২টার দিকে হাসপাতাল ছড়ে চলে গেছেন। হাসপাতালের বিষয় নিয়ে রাতে বৈঠকে বসে কর্তৃপক্ষ। রাতেই বিশ্ববিদ্যালয় ছাত্র শাহরিয়ারের চিকিৎসার অবহেলার অভিযোগ তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. নওশাদ আলীকে। কমিটিতে থাকবেন হাসপাতালের উপ-পরিচালক, বিশ্ববিদ্যালয়ের ভিসির দুইজন প্রতিনিধি ও আরএমপির দুইজন প্রতিনিধি।
বুধবার রাত ৮টার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ৪ তলার ছাদ থেকে পড়ে আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সময় সংবাদ/এনটি

