![]() |
আদমদীঘিতে অবৈধ জাল ও চিংড়ি মাছ জব্দ | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ইরামতি খাল ও মাছের হাটবাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও নবাগত উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টিম এ অভিযান চালান। এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, পুলিশ ও অনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালত টিম মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আদমদীঘির নসরতপুর ইরামতি খাল ও চাঁপাপুর হাটবাজারে অভিযান চালিয়ে তিনটি মাছ শিকারের বানা
অপসারন করে প্রায় ১ হাজার ৫০০ মিটার ৫টি চায়না দুয়ারী জাল, ১টি ভাদাই জাল, ২টি কারেন্ট জাল এবং জেলি মিশ্রিত ১০ কেজি গলদা চিংড়ি মাছ জব্দ করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ে ধংস ও মাছ বিনষ্ট করা হয়।
সময় সংবাদ/ এনটি

