বড়াইগ্রামে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ৩১, ২০২২

বড়াইগ্রামে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত | সময় সংবাদ

বড়াইগ্রামে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত | সময় সংবাদ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী বের হয় ও পরে পরিষদ হলরুমে ইউএনও মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। 


বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি কে.এম জাকির হোসেন, উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা ও উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী সৈকত হোসেন। 


শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে হাত ধোয়া সামগ্রী বিতরণ করা হয় ও শিক্ষার্থীদের হাত ধোয়ার ওরিয়েন্টেশন প্রদান করা হয়। 







সময় সংবাদ/ডেস্ক


Post Top Ad

Responsive Ads Here