![]() |
| আদমদীঘিতে এ্যাম্পলসহ দুইজন গ্রেফতার | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ২০ পিস নেশার এ্যম্পল ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার রাতে উপজেলার সান্তাহার কলসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর আব্দুর রশিদের ছেলে ঠান্ডু মিয়া (৪৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সাহাদত হোসেন (২৭)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার রাতে মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার কলসা এলাকায় অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় ঠান্ডু মিয়া ও সাহাদত হোসেনকে আটক করার পর তাদের শরীর তল্লাশি করে কৌশলে রাখা ২০ পিস নেশার এ্যাম্পল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
সময় সংবাদ/ডেস্ক

