![]() |
সালথায় সোনাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান,সম্পাদক আমির হোসেন |
সালথা(ফরিদপুর)প্রতিনিধি:
বাংলাদেশ কৃষকলীগের ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক আমিন খন্দকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ কমিটিতে সভাপতি হিসাবে মোঃ শাহজাহান শেখ এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আমির হোসেনের নাম ঘোষনা করা হয়েছে।এছাড়া সহ- সভাপতি হিসাবে আবু শাম, যুগ্ন সাধারন সম্পাদক হেলাল শরীফ, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাবিল শরিফ ও ইসমাইল খানের নাম ঘোষনা করা হয়েছে।
সময় সংবাদ/ডেস্ক

