রাঙ্গামাটিতে চার্চে আসবাবপত্র বিতরণ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ৩১, ২০২২

রাঙ্গামাটিতে চার্চে আসবাবপত্র বিতরণ | সময় সংবাদ

রাঙ্গামাটিতে চার্চে আসবাবপত্র বিতরণ | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

প্রতিটি ধর্মের মানুষ যাতে তাদের ধর্ম পালন করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে কাজ করছে বলে মন্তব্য করেছে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। 


এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য অঞ্চলের উন্নয়নে দীপংকর তালুকদারের হাত ধরে রাঙ্গামাটি জেলা পরিষদ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।


সোমবার  সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে রাঙ্গামাটি সদর উপজেলার বসন্তমোন পাংখোয়া পাড়ায় ফেলোশপি ইউনাইটেড পেন্ডিকস্টাল চার্চ এ উপসনার জন্য আসবাবপত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


আসবাবপত্র বিতরণ অনুষ্টানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মো. সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুখময় চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী এরশাদ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী উজ্বল কান্তি দেওয়ান, ফেলোশপি ইউনাইটেড পেন্ডিকস্টাল চার্চ সভাপতি রামজাও পাংখোয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রাঙ্গামাটি জেলা পরিষদেও অর্থায়নে ফেলোশপি ইউনাইটেড পেন্ডিকস্টাল চার্চের উপসনার জন্য ৩০টি সেমি সোফা বিতরণ করা হয়।







সময় সংবাদ/ডেস্ক

Post Top Ad

Responsive Ads Here