বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে বাস বন্ধের অভিযোগ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২

বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে বাস বন্ধের অভিযোগ | সময় সংবাদ

 

বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে বাস বন্ধের অভিযোগ | সময় সংবাদ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহী-রংপুরের সকল ধরনের যানবাহন বন্ধ ঘোষনা করেছে রাজশাহী পরিবহন নেতারা। আজ শুত্রকার ও শনিবার ২দিন সকল প্রকার পরিবহন বন্ধ থাকবে। তবে বিএনপি নেতাকর্মীদের দাবি শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করেই নাটকিয় ভাবে পরিবহণ বন্ধ করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার রাত ১০.৩০টার সময় রাজশাহী থেকে রংপুরের উদ্দেশে সর্বশেষ বাসটি ছেড়ে গেছে। আজ শুক্রবার ও কাল শনিবার আর কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছেন রাজশাহীর পরিবহণ নেতারা। কিন্ত রাজশাহী সড়ক পরিবণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক গনমাধ্যকে জানান, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে পরিবহণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া রংপুরে অভ্যন্তরীণ কারণে ২দিনের  পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। কোনো জেলা থেকেও রংপুরে বাস প্রবেশ করবে না বলে জানান রংপুর বাস মালিক পক্ষ। 


রংপুরে বিএনপির মহাসমাবেশের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে বলে বিএনপি নেতাদের। এভাবে বিএনপির গণজোয়ার থামানো সম্ভব নয়। রাজশাহী থেকে রংপুরের ব্ওিনপির মহাসমাবেশে কেউ অংশ গ্রহন করতে না পারে সেজন্যই বাস নাটকিয় ভাবে পরিবহন বন্ধ করা হয়েছে। সরকার বিএনপির মহাসমাবেশে জনসমাগম দেখে ভীত হয়ে এসব কাজ করছে। মানুষকে দুর্ভোগে ফেলছে বলে জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। 



Post Top Ad

Responsive Ads Here