আদমদীঘিতে মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

আদমদীঘিতে মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু | সময় সংবাদ

আদমদীঘিতে মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু | সময় সংবাদ


ছানোয়ার হোসনে,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে রায়হান আলী (৩৩) নামের এক ব্যক্তি মারা যাবার খবর পাওয়া গেছে। 


গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াই টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। রায়হান আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ডুমুরী গ্রামের ফজলুল হক কসাইয়ের ছেলে। সে দুই সন্তানের জনক। এ ব্যাপারে বগুড়া সদরে একটি ইউডি মামলা হয়েছে বলে জানাগেছে।



পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আদমদীঘির মুরইল বাজারে কনফেশনারী ব্যবসা করেন রায়হান আলী। সে গত বৃহ্পতিবার দুপুরে অতিরিক্ত মদ পান করে বাড়ি আসে। দুপুরে খাবার পর ঘুমে পড়েন। তার ঘরে ছটফট করতে দেখে রায়হান আলীর মা শেফালি স্বজনদের খবর দিলে তারা অসুস্থ রায়হান আলীকে প্রথমে একটি ক্লিনিকে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যান। আরো বেশি অসুস্থ হলে রাত ৯টায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত আড়াই টায় মারা যয় রায়হান। 


আদমদীঘি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রায়হান নামের ওই রোগি অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে এখানে ভর্তি হয়েছিল। আদমদীঘি থানায় উপ পরিদর্শক আলমগীর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে রায়হানের মৃত্যু মদপানে বলে জানা যায়।







সময় সংবাদ/এনটি


Post Top Ad

Responsive Ads Here