এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর: শিক্ষামন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৯, ২০২২

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর: শিক্ষামন্ত্রী | সময় সংবাদ

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর: শিক্ষামন্ত্রী | সময় সংবাদ


নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাদেশে ৬ নভেম্বর থেকে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, এবার সারাদেশে ৯টি শিক্ষাবোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। দেশের ২ হাজার ৬৪৯টি পরীক্ষাকেন্দ্রে ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে।





সময় সংবাদ/ এনটি


Post Top Ad

Responsive Ads Here