![]() |
অফিসের সময় কাজ ফেলে বিক্ষোভ মিছিল,সাংবাদিককে গালিগালাজ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৪ জেলার কর্মচারীরা সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
রাজশাহীতে ২ সাংবাদিককে মারপিটের ঘটনায় বরখাস্ত কর্মচারী ভান্ডার রক্ষক মোঃ জীবনের বিরুদ্ধে মামলা হয়। এটিএন নিউজের ২ সাংবাদিককে পেটানোর মামলায় কারাগার থেকে গত সোমবার জামিনে পেয়েছে এমডিএর বরখাস্ত হয় ভাণ্ডাররক্ষক জীবন।
ওইদিন কারা ফটকেই বিএমডিএ’র কয়েকজন কর্মকর্তা-কর্মচারী গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার অন্তত ২০০ কর্মকর্তা-কর্মচারীকে ডেকে নিয়ে মামলার প্রতিবাদে কর্মচারী ইউনিয়নের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন বিএমডিএ ভবনে। ওই সময় রাজশাহীর পেশাদার সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বরখাস্ত হওয়া একজন কর্মচারীর এই ধরনের ঘটনার পর রাজশাহীর সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ চড়িয়ে পড়েছে। এঘটনার প্রতিবাদে বুধবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিএমডিএ’র একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, বরখাস্ত হওয়া ভান্ডাররক্ষক জীবনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সকাল ৯ টার দিকে শুরু হয় বিএমডিএ’র প্রধান কার্যালয় চত্তরে। মিছিলটি ভবনের বিভিন্ন চত্তর পরিদর্শন করে প্রধান ফটকের সামনে এসে শেষ করে পথ সমাবেশ করা হয়। এ সময় রাজশাহীর সাংবাদিকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জীবনসহ এ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন।
এই কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন কর্মচারীরা হলো, ‘ভান্ডাররক্ষক জীবন মোবাইল ফোনে কল করে চার জেলার প্রত্যেক জোন থেকে কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবার সকাল নয়টার মধ্যে প্রধান কার্যালয়ে হাজির হতে বলেন। এর পর কিছু কিছু কর্মকর্তা-কর্মচারী বাধ্য হয়ে ওই কর্মসূচিতে যোগ দেন। বিক্ষোভ মিছিল-সমাবেশের পর জীবন তাঁর দল-বল নিয়ে বিএমডিএর চেয়ারম্যান আখতার জাহান ও নির্বাহী পরিচালক আব্দুর রশিদের সঙ্গেও বৈঠক করেন। নির্বাহী পরিচালক আব্দুর রশিদও ২ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এক নম্বর আসামি। তিনি গত কয়েকদিন আগে জামিন নেন আদালত থেকে। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ের সামনে সরাসরি সম্প্রচারের সময় হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদকে প্রধান আসামি করে থানায় মামলা করেন বুলবুল হাবিব। এ মামলায় গ্রেপ্তারকৃত ২জনই জামিন পেলেন। সম্প্রতী আদালতে হাজির হয়ে নির্বাহী পরিচালক আবদুর রশিদও জামিন নিয়েছেন।
বিএমডিএ প্রতিষ্ঠানটি দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আখড়ায় পরিণত হয়েছে। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলেই আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। যার কারনে এটিএন নিউজের২ সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।

