![]() |
আলফাডাঙ্গায় ঢাকা টাইমস সম্পাদকের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনের রোগমুক্তি কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া প্রমুখ।
সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরিফুর রহমান দোলনের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। সেইসাথে মহান সৃষ্টিকর্তার নিকট তার আশু সুস্থতা কামনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, গোপালপুর নূরানী মাদ্রাসার সুপার মাওলানা আমিরুল ইসলাম।

